২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহিষ্ককৃত শিক্ষার্থীর পরীক্ষা নিল শাবিপ্রবি কর্তৃপক্ষ

হাইকোর্টের নির্দেশে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহিষ্ককৃত এক শিক্ষার্থীর পরীক্ষা নিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 05:39 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

সিলেট, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের নির্দেশে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহিষ্ককৃত এক শিক্ষার্থীর পরীক্ষা নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার সিলেট জেল হাজতে বসে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের ছাত্র হাবিবুর রহমান পরীক্ষা দেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছয় ছাত্রলীগকর্মীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে হাবিবুর রহমানকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বছরের ২৭ ডিসেম্বর ক্যাম্পাস থেকে সিলেট নগরগামী একটি বাসে হাবিবুর রহমানের সঙ্গে বিশ্বদ্যিালয়ের ছয় ছাত্রের মরামারি হয়। ওইরাতে বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম সাইফুল ইসলাম সিলেট কোতোয়ালি থানায় হাবিবুর রহমানকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা করেন। রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। হত্যাচেষ্টার অভিযোগে হাবিবুর রহমানকে ২৮ ডিসেম্বর আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারাদেশ চ্যালেঞ্জ করে গত ২৮ জানুয়ারি ওই শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট হাবিবুর রহমানের পরীক্ষা নেওয়ার পাশাপাশি ওই মারামারির ঘটনার তদন্তও চালিয়ে যাওয়ার নির্দেশনা দেয়। শাবিপ্রবি রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জানান, হামলা ও হাবিবুর রহমানের বহিষ্কারের বিষয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা থাকায় তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। নির্দেশনাটি তিনি গত ২ ফেব্র"য়ারি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে আহবায়ক করে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হহয়েছিল। তবে এখনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি বলে রেজিস্ট্রার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১২ ঘ.