২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর মামলায় পুলিশ গ্রেপ্তার

স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় সিরাজগঞ্জে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় সিরাজগঞ্জে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে কনস্টেবল শফিকুল ইসলামকে উল্লাপাড়া উপজেলা সদরের ভদ্রকোল গ্রামের নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শফিক ঢাকা মেট্টোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাজমা খাতুন স্বামী শফিকের বিরুদ্ধে গত বছরের ৪ ডিসেম্বর পাবনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা করেন। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এ পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০২ ঘ.