ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর এলাকা থেকে ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাবের সহকারি পরিচালক মোহাম্মদ নুরুল আমিন জানান, রাজধানীর মিরপুর এলাকার পাইকপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, দক্ষিণ বিশিল এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল বেশ কিছুদিন ধরে ডাকাতি করে আসছিল। এই চার জন সেই ডাকাত চক্রের সদস্য।
তিনি জানান, মিরপুর থানার কল্যাণপুর পোড়াবস্তি আনসার ক্যাম্পের দক্ষিণ দিকের একটি মাঠ থেকে এই চার জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মো. নাজমুল হোসেন দিপু (২১), মো. রাফিজুল ইসলাম ওরফে সানি (২২), মীর সোহাগ (২২) ও মো. রিপন (২৩)।
এদের কাছ থেকে একটি অত্যাধুনিক পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড পিস্তলের গুলি, ছোরা ও চাপাতি উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/১৮৫৯ ঘ.
bdnews24