গাজীপুর, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কাউট আন্দোলনকে গ্রামে-গঞ্জে ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
সেইসঙ্গে তিনি ২০১৩ সালের মধ্যে স্কাউটের বর্তমান সংখ্যা ১০ লাখ থেকে ১৫ লাখে উন্নীত করতে বলেছেন।
বুধবার সকালে গাজীপুরের মৌচাকে ৭ম জাতীয় কাব ক্যাম্পুরী উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এসব নির্দেশ দেন।
তিনি বলেন, "স্কাউটিং একজন তরুণকে সব ধরনের পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার পাশাপাশি মানবদরদী হতে শেখায়। কাজেই যতো বেশী সংখ্যক ছাত্রছাত্রী স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হবে, আমরা ততো বেশী সুনাগরিক পাব।"
শেখ হাসিনা স্কাউট কার্যক্রমকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন। স্কাউটিং সম্প্রসারণ ও উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি বলেন, স্কাউট আন্দোলন বিশ্বব্যাপী স্বীকৃত স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক যুব আন্দোলন। দেশের শিশু-কিশোর ও যুব বয়সীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সৎ, চরিত্রবান, আত্মপ্রত্যয়ী নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কাউট আন্দোলনের গুরুত্ব অপরিসীম।
বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. মমতাজ উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাব ক্যাম্পুরীর সাংগঠনিক কমিটির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুন্নেছা খানম এবং বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার ও জ্বালানি সচিব আবুল কালাম আজাদ।
এছাড়া উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রহমত আলী, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ.ক.ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্যাহ খান, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ, কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদারসহ স্কাউট নেতৃবৃন্দ।
এর আগে সকাল ১১টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছলে প্রধানমন্ত্রীকে ক্যাম্পুরী ব্যাজ, স্কার্ফ, গ্র্যান্ড ইয়েল ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
শেখ হাসিনা দেশের স্কাউটিং কার্যক্রমের স
bdnews24