ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রমনা ও উত্তরখান থেকে পুলিশ মঙ্গলবার দু'টি লাশ উদ্ধার করেছে।
রাত সাড়ে ৮টায় মগবাজারের একটি মেস থেকে উদ্ধার করা আশরাফ আলী মল্লিক (৫৫) নামের একজনের ঝুলন্ত লাশ। তিনি মধুবাগের ওই মেসের ষষ্ঠ তলায় থাকতেন।
পেশায় তিনি পুরাতন ভবন ভাঙার ঠিকাদার ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
রমনা থানার উপ-পরিদর্শক আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের মুখে কাপড় গোজা ছিল। তাকে শ্বসরোধ করে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে দুপুর ২টার দিকে উত্তরখান এলাকায় তুরাগ নদীর পাড়ে ধানক্ষেত থেকে পুলিশ এক অজ্ঞাত তরুণের (২৮) লাশ উদ্ধার করেছে।
উত্তরখান থানার উপ-পরিদর্শক সিকান্দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/ডিডি/২৩৪৩ ঘ.
bdnews24