২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় মাকে খুন করলো 'ছেলে'

সাতক্ষীরা সদর উপজেলায় ছেলের দায়ের কোপে এক মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 03:22 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

সাতক্ষীরা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সদর উপজেলায় ছেলের দায়ের কোপে এক মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে এ ঘটনায় নিহত হন উপজেলার গয়েশপুর গ্রামের আনিছুর রহমানের স্ত্রী সাহারবানু খাতুন (৬৫)। প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দরিদ্র সাহারবানু অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতেন। অভাবের কারণে তিনি বাড়ির একটি নারিকেল গাছ বিক্রি করে দেন। বেলা ১১টার দিকে কাঠ ব্যবসায়ীরা গাছটি কাটলে ছোট ছেলে সালাউদ্দীনের (৩৪) সঙ্গে বিষয়টি নিয়ে মায়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সালাহউদ্দিন ঘর থেকে দা এনে মাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সদর থানার ওসি শাহ্জাহান আলী খান বলেন, পুলিশ সুপারিনটেনডেন্ট মো. হাবিবুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সালাহউদ্দিনকে আসামি করে নিহতের বড়ছেলে জালাল উদ্দিন সদর থানায় একটি মামলা করেছেন। আসমিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৮ ঘ.