২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু, শাশুড়ি গ্রেপ্তার

যৌতুক না পেয়ে বরিশালে এক গৃহবধূকে তার শাশুড়ি পুড়িয়ে হত্যা করেছে বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

বরিশাল, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক না পেয়ে বরিশালে এক গৃহবধূকে তার শাশুড়ি পুড়িয়ে হত্যা করেছে বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছে। রোববার পারুল বেগম (২০) নামের ওই গৃহবধূ অগ্নিদগ্ধ হন। সোমবার দুপুরে ঢাকায় তার মৃত্যু হয়। তবে পুলিশ বলছে, শাশুড়ির নির্যাতনে অতিষ্ঠ হয়ে পারুল নিজেই শরীরে কোরেসিন ঢেলে আগুন দিয়েছেন। পারুল গৌরনদী উপজেলার শাহজিরা গ্রামের মোতালেব মুন্সীর মেয়ে। এ ঘটনায় পারুলের বাবা মোতালেব মুন্সী ছয়জনকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা করেছেন। সন্ধ্যায় শাশুড়ি মনোয়ারা বেগমকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকিরা পলাতক। মামলার আসামিরা হলেন- পারুলের স্বামী আল আমিন ফকির, তার মা মনোয়ারা বেগম, বোন পারুল আক্তার, ভগ্নিপতি সেকান্দার আলী মোল্লা, ভাবী কলি বেগম ও চাচা আনোয়ার ফকির। মোতালেব মুন্সী বলেন, এক বছর আগে উপজেলার শাহজিরা গ্রামের আল-অমিন ফকিরের সঙ্গে পারুলের বিয়ের সময় যৌতুক হিসেবে ৩৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। পরে তারা আরো ২০ হাজার টাকা দাবি করে। টাকা না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন পারুলকে তাড়িয়ে দেয়। এলাকায় সালিশের মাধ্যমে পারুলকে আবার শ্বশুরবাড়ি ফেরত পাঠানো হয়। "এর জেরে রোববার বেলা সাড়ে ১২টার দিকে তুচ্ছ ঘটনায় পারুলকে মারধর করেন তার শাশুড়ি। এতে পারুল জ্ঞান হারালে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন দেন শাশুড়ি মনোয়ারা বেগম," বলেন মোতালেব মুন্সী। গৌরনদী থানার ওসি নুরুল ইসলাম বলেন, শাশুড়ি নয়, যৌতু না পেয়ে শাশুড়র অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের শরীরে আগুন দিয়ে আত