২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেলরী টেইলরের জন্মদিনে নানা আয়োজন

পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)'র প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভেলরী এ. টেইলরের ৬৭তম জন্মদিন পালিত হয় সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)'র প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভেলরী এ. টেইলরের ৬৭তম জন্মদিন পালিত হয় সোমবার। এ উপলক্ষে সিআরপি'র সাভার কেন্দ্রসহ, ঢাকার মিরপুর, গণকবাড়ি, নবাবগঞ্জ এবং মানিকগঞ্জ, মৌলভীবাজার ও চট্টগ্রাম উপকেন্দ্রের রোগী, স্টাফ, দেশি-বিদেশি স্বেচ্ছাসেবী ও স্থানীয় অধিবাসীরা বিশেষ উৎসবের আয়োজন করেছে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বাংলাদেশে প্রতিবন্ধীদের চিকিৎসা ও পুনর্বাসনসহ সার্বিক জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রেখে আসছে এই প্রতিষ্ঠান। ভেলরীর জন্ম ১৯৪৪ সালে ইংল্যান্ডের কেন্ট শহরের বোর্মলিতে। ১৯৬৯ সালে বাংলাদেশে 'ভলান্টারি সার্ভিস ওভারসিজ' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনে একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে এসে তিনি এদেশেই থেকে যান। বাংলাদেশের প্রতিবন্ধীদের সামগ্রিক জীবনমান উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ১৯৯৮ সালে ভেলরী এ. টেইলরকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে। সেবায় অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বৃটেনের অর্ডার অব বৃটিশ এম্পায়ার পদক, ১৯৯৬ সালে হল্যান্ডের আর্থার আয়ার বুক স্বর্ণ পদক এবং ২০০৪ সালে স্বাধীনতা পদক পান। এছাড়াও জাতীয় সমাজসেবা পুরষ্কার, অনন্যা শীর্ষ ১০ পুরষ্কার , মিলেনিয়াম পুরষ্কার, ড. এম আর খান ও আনোয়ারা ট্রাস্ট স্বর্ণ পদক, প্রিন্সেস ডায়ানা স্বর্ণ পদক, খান বাহাদুর আহসানউল্লাহ স্বর্ণ পদক, মহাত্মা গান্ধী শান্তি পুরষ্কার পান ভেলরী। ইংল্যান্ডের ইয়র্ক সেন্ট জোন বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এইচএ/১৮৪০ ঘ.