ব্রাহ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেতু ভেঙে পড়ায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরগরের সঙ্গে হবিগঞ্জের লাখাইয়ের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার দাঁতমন্ডল ইউনিয়নের পাকুরিয়া বেইলি সেতুটির ওপর দিয়ে একটি মালবোঝাই ট্রাক পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ ঘটনাস্থলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাসিরনগর থেকে পাথর বোঝাই ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার পথে সেতু পার হওয়ার সময় সেতুটি ধসে নীচে পড়ে যায়।
তিনি বলেন, যান চলাচলের জন্য সেতুর পাশ দিয়ে বিকল্প রাস্তা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আহতদের পরিচয় পাওয়া যায়নি।
নাসিরনগর থানার ওসি গোলাম ফারুক জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকল্প পথে যান চলাচলের চেষ্টা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৩৮ ঘ.
bdnews24