২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা না দেওয়ায় খুন হয়েছেন শহীদুল্লাহ

রাজধানীর পূর্ব রামপুরায় শেয়ার ব্যবসায়ী শহীদুল্লাহ (৫২) চাঁদা চাঁদা না দেওয়ার কারণে খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 05:19 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পূর্ব রামপুরায় শেয়ার ব্যবসায়ী শহীদুল্লাহ (৫২) চাঁদা চাঁদা না দেওয়ার কারণে খুন হয়েছেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ একথা জানিয়েছে। শনিবার সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত হাসান (১৮) ও সাব্বির (২২) নামের দুই জনকে শরিয়তপুর থেকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ওমর ফারুক (২০) ও মিঠু (১৯) নামের আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। হাসান ও সাব্বিরের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পাঁচ লাখ টাকা চাঁদা না পাওয়ায় শহিদুল্লাহকে হত্যার জন্য সন্ত্রাসী পিচ্চি জাকির মালয়েশিয়ায় অবস্থান করেই তার সহযোগী আরিফ, মনা, তুষার ও হাসানদেরকে দায়িত্ব দেয়। সে অনুযায়ী ওইদিন রাত সাড়ে ৯টার দিকে শহিদুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/কেএমএস/১৩১২ ঘ.