ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা হরতালের আগের দিন রাজধানীতে অন্তত নয়টি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
রোববার বিকালের পর থেকে রাত পৌণে ১০ টার মধ্যে বাসগুলোতে আগুন লাগানো হয়। মিরপুর, ধানমণ্ডি, ঢাকা কলেজের সামনে, ফার্মগেট খামার বাড়ি, মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে, শাহবাগে সড়ক ভবনের সামনে, মিরপুর বিসিআইসি, শাহআলী থানা এলাকায় এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাত পৌনে ১০টায় দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেন।
নয়টি বাসের মধ্যে ছয়টির আগুন দমকল বাহিনী নিভিয়েছে। বাকি তিনটির আগুন দমকল বাহিনী পৌঁছানোর আগে স্থানীয়রা নিভিয়ে ফেলে।
আড়িয়ল বিলে বিমানবন্দর নিয়ে সহিংস ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার, পুঁজিবাজারে অস্থিরতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ কয়েকটি দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্ত্বরে একটি বাসে আগুন লাগানো হয় বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিরপুর অঞ্চল) ইফতেখার উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি।
তিনি জানান, এই ঘটনার পরপরই পুলিশ দুজনকে আটক করেছে।
মিরপুর থানার ওসি ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি যাত্রী নিয়ে পল্ল
bdnews24