২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনি পে টু ইউ'র ব্যাংক হিসাব জব্দই থাকছে

ইউনিপে টু ইউ'র ১১০টি ব্যাংক হিসাব জব্দের আদেশের বৈধতা নিয়ে করা রিট আবেদন খারিজ করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 09:27 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিপে টু ইউ'র ১১০টি ব্যাংক হিসাব জব্দের আদেশের বৈধতা নিয়ে করা রিট আবেদন খারিজ করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ ইউনিপে টু ইউ'র ব্যবস্থাপনা পরিচালক মো. মুনতাসির হোসেন ও পরিচালক শহীদুজ্জামানের রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানির পর এ আদেশ দেয়। রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন রোকনউদ্দিন মাহমুদ ও শাহ মঞ্জুরুল হক। শাহ মঞ্জুরুল হক রায়ের পর সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের এই রায়ের ফলে ইউনিপে টু ইউ'র ১১০টি ব্যাংক হিসাব জব্দই থাকবে।" মামলার বাদি পক্ষ দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন আনিসুল হক ও আবদুল আজিজ খান। আজিজ খান সাংবাদিকদের বলেন, "এ রায়ের ফলে ১১০টি ব্যাংক হিসাব জব্দের নিু আদালতের আদেশ বহাল থাকলো।" গত বছর ৬ জুলাই ঢাকার একটি আদালত কোম্পানিটির এ ব্যাংক হিসাবগুলো জব্দের আদেশ দেয়। এই আদেশের বৈধতা নিয়ে রিট আবেদনে হাইকোর্ট গত বছরের ২৬ অগাস্ট নিু আদালতের ওই আদেশটি স্থগিত করে। 'মাল্টি লেভেল মার্কেটিং' সংস্থা ইউনিপে-টু-ইউ মিথ্যা প্রচারণার মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ