২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিকায় ফারুকের 'বৈধ নিয়ন্ত্রণ' চান বিশিষ্টজনেরা

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকায় কাজী ফারুক আহম্মদের 'বৈধ নিয়ন্ত্রণ' প্রতিষ্ঠায় যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন দেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 07:38 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকায় কাজী ফারুক আহম্মদের 'বৈধ নিয়ন্ত্রণ' প্রতিষ্ঠায় যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন দেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। শনিবার এক বিবৃতিতে তারা এ আবেদন জানান। বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞা ও দখল সম্পর্কিত দুটি পৃথক মামলায় কাজী ফারুক সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে রায় পাওয়ার পরও কিছু দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা, একজন উপদেষ্টা ও একজন সরকারদলীয় সাংসদ ষড়যন্ত্রকারীদের অবৈধ মদদ দেওয়ার জন্য কাজী ফারুক আহম্মদ ও তার সহকর্মীরা প্রশিকা ভবনে প্রবেশ করতে পারছেন না। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন, কবীর চৌধুরী, আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রাণ গোপাল দত্ত, ফেরদৌসি প্রিয়ভাষিণী, মনজুরুল আহসান বুলবুলসহ ৩৯ জন শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, লেখক ও অন্যান্য পেশাজীবী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/ডিডি/০১০৯ ঘ.