রাজবাড়ী, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশার কয়েকটি স্থান থেকে শুক্রবার রাত ও শনিবার ভোরে ডাকাত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের কাছ থেকে ডাকাতির কিছু টাকা ও কয়েকটি শাড়ি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হয়েছেন- শফিকুল ইসলাম শফি (৩০), তোফাজ্জেল হোসেন তোফা (২৬), বকুল (৩৫), ভোলা (৩০), মানিক (৪২), রাসেল (২৮), আনছার আলী (৩৬) ও সুজন (২৪)।
এদের বাড়ি পাংশা উপজেলার সরিষা, পাট্টা ও মৌরাট ইউনিয়নে বলে পুলিশ জানিয়েছে।
পাংশা থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, এরা সবাই দীর্ঘদিন ধরে পাংশার বিভিন্ন এলাকায় চরমপন্থি দলের নাম দিয়ে চাঁদাবাজি ও ডাকাতি করে আসছিল।
গত মঙ্গলবার (১ ফেব্র"য়ারি) পাংশার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামে একই পরিবারের সুহাস নন্দী, স্বপন নন্দী ও সুভাষ নন্দীর বাড়ি থেকে ডাকাতরা প্রায় তিনলাখ টাকার মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় পাংশা থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪১ ঘ.
bdnews24