ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের ১১ নেতা-কর্মীর মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ।
ফরিদপুর থেকে লাশ আসার পর শনিবার সকালে দলের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর সঙ্গে শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত শেষে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ছাত্রলীগের ১১ নেতা-কর্মী।
শনিবার ভোর ৫টায় লাশগুলো ফরিদপুর থেকে অ্যাম্বুলেন্সে করে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হয়। জেলা পরিষদ ভবনে কিছু সময় রাখার পর সবার লাশ যার যার বাড়িতে নেওয়া হয়। নিহত সবার জানাজা সকাল ১১টায় শহরের কাজিপাড়া ঈদগাহ ময়দানে হয়।
ছাত্রলীগ নেতাদের মৃত্যুতে আওয়ামী লীগ কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা এবং মিলাদের কর্মসূচি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪০ ঘ.
bdnews24