মেহেরপুর, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলায় গোপন বৈঠক করার সময় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশের যৌথ দল। র্যাব বলছে, গ্রেপ্তারকৃতরা চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের সদস্য।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাংনী উপজেলার দেবীপুর গ্রামের মুন্নাফ হোসেন (২২) ও রামনগর গ্রামের সিলন (২১), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের আলমগীর হোসেন (৩০) ও তারাগুনিয়া গ্রামের নজরুল ইসলাম (২৫)।
র্যাব-৬ মেহেরপুরের গাংনী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ জাহিদুল ইসলাম কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার রামনগর মাঠের একটি কাঁঠাল বাগনে বসে ৮-১০ জন সশস্ত্র চরমপন্থী বড় ধরনের হত্যা বা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টার দিকে সেখানে অভিযান চালানো হয়। র্যাব ও পুলিশের যৌথ দল ওই এলাকা ঘিরে ফেলে চারজনকে গ্রেপ্তার করলেও বাকিরা পালিয়ে যায়।
অভিযানে একটি একনলা বন্দুক, দুটি এলজি, ১৩টি হাতবোমা ও একটি হাসুয়া (ধারালো অস্ত্র) উদ্ধার করা হয় বলেও ওই র্যাব কর্মকর্তা জানান।
গাংনী থানার ওসি মতিয়ার রহমান বলেন, "গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও বোমা হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/১৭১৯ ঘ.
bdnews24