সুনামগঞ্জ, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ছাতক পৌর এলাকায় আগুনে একটি চুনের কারখানা পুড়ে গেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার বাজনা মহল গ্রামের 'আজিজ লাইমস' কারখানায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওই কারখানার মালিক- ছাতক পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিজুর রহমান জানান, গ্যাস লাইন বিস্ফোরিত হয়ে তার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ছাতক দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে কারখানার ৫ লাখ টাকার মালমাল পুড়ে গেছে বলে দাবি করেন আজিজুর রহমান।
ছাতক থানার ওসি শাহ জালাল মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/১৭০০ ঘ.
bdnews24