২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময়ের কাজ সময়ে হয়নি, তাই এত মশা

সময় মতো ওষুধ না ছিটানোয় ঢাকায় মশার উপদ্রব বেড়েছে বলে অভিযোগ নগরবাসীর। নগর কর্তৃপক্ষ বলছে, ওষুধ সঙ্কটের কারণে তারা নির্ধারিত কাজটি করতে পারেননি। তবে পরে হলেও এখন মশা নিধনে 'ক্র্যাশ প্রোগ্রাম' চালানোর পরিকল্পনা করছে ডিসিসি। শফিকুল ইসলাম মিলটন-এর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 04:38 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

শফিকুল ইসলাম মিলটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "বিশ্ববিদ্যালয় হলের গণরুমে একসাথে ১৯ জন থাকি। হলগুলোতে এমনিতেই ছারপোকার উৎপাত রয়েছে। তার ওপর এখন বেড়েছে মশার যন্ত্রণা। মশার অত্যাচারে ঠিকমতো ঘুমানো যায় না, অনেক সময় সারারাত জেগে থাকতে হয়"- এভাবেই নিজেদের দুর্ভোগের কথা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের দ্বিতীয় বর্ষের ছাত্র সাইফুল ইসলাম। ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, এ বছর রাজধানীতে অন্যান্য বছরের তুলনায় মশার উৎপাত বেশি। এলাকার বাসিন্দারা এ জন্য ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) অবহেলাকে দায়ী করেন। তাদের মতে, বছরের নির্দিষ্ট সময় ডিসিসি মশার প্রজনন ক্ষেত্রগুলোতে ওষুধ ছিটানো হয়। এতে মশার বংশবৃদ্ধি কম হয়। কিন্তু এ বছর তা করা হয়নি। নাগরিকদের এ অভিযোগের সত্যতা মিললো নগর কর্তৃপক্ষের কথায়ও। তারা বলছে, ওষুধ সঙ্কটের কারণে মশা নিধনে নিয়মিত কর্মসূচি এবার চালাতে পারেনি তারা। মিরপুর এলাকার বাসিন্দা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিরপুর এলাকায় ঘরে-বাইরে সব জায়গায় মশার অত্যাচার। চায়ের দোকানে বসলেই মশা কামড়াতে শুরু করে। এলাকার নর্দমাগুলোতে আবর্জনা জমে থাকে। ডিসিসি আবর্জনা নিয়মিত পরিষ্কার করে না। এলাকাবাসীও নিজের বাড়ির আঙিনা পরিষ্কার রাখে না।" সিদ্ধেশ্বরী এলাকার গৃহিনী রত