ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০ ফেব্র"য়ারি দিনব্যপী কানাডীয় বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে।
কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ক্যানচ্যাম) ও কানাডা দূতাবাস যৌথভাবে 'কানাডা শো কেস ২০১১' শিরোনামে এই মেলার আয়োজন করেছে।
বৃহস্পতিবার কানাডা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাটা, ইতিহাদ, গেটকো লিমিটেড, মেঘনা গ্র"প অব কম্পানিজ, উইনটেলসহ ২৩টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেবে।
মেলায় পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও কানাডায় বাংলাদেশীদের শিক্ষা সুবিধা নিয়ে একাধিক সেমিনারের আয়োজন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/জেকে/২৩৩৮ ঘ.
bdnews24