ঢাকা, ফেব্র"য়ারী ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনটি দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বেলা ৩ টায় এ কর্মসূচি থেকে জাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা, পক্ষপাতহীন প্রশাসন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চায় তারা।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাবি শাখা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম শাফিন ও সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্য এই কর্মসূচিতে নেতৃত্ব দেন।
মানববন্ধনের পর এক সমাবেশে জাবি ছাত্রলীগ নেতারা বিশ্ববিদ্যালয়ের উপচার্যের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/জেকে/২৩১৯ ঘ.
bdnews24