২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকসেবীর কারাদণ্ড

বাগেরহাটে সাত জন মাদকসেবীকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 08:32 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে সাত জন মাদকসেবীকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার প্রথম প্রহরে ভ্রাম্যমাণ আদালত ও জেলা গোয়েন্দা পুলিশ শহরের দশানী এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের পরিবহন পুলের গাড়িচালক মো. লাল মিঞার বাড়ি থেকে তাদের আটক করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা লাল মিঞার বাড়িতে গাঁজা সেবন করছিলো। অভিযান টের পেয়ে লাল মিঞা পালিয়ে যান। তিনি বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাত মাদকসেবীকে এ দণ্ড দেওয়া হয়। তবে লাল মিঞার বিরুদ্ধে সরকারি নিয়ম শৃঙ্খলা ও আচরণ বিধি ভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে সুপারিশ করা হয়েছে। দণ্ডিতরা হলেন- শহরের দশানী এলাকার মাহফুজ মোল্যার স্ত্রী বিউটি বেগম (২৬), আমলাপাড়া এলাকার মইনুল হাসান তালুকদার (৫২), পুরাতন বাজার এলাকার গোলাম মোস্তফা বলাই (৪৫), সরুই এলাকার সরদার গোলাম কবির মিলন (৪৮), বাগেরহাট সদর উপজেলার দেয়ালবাড়ি গ্রামের রোকন উদ্দিন শেখ (৫৫), সিংড়া গ্রামের শেখ নুরুল ইসলাম (৬০) এবং ফুলতলা গ্রামের কাজী লিটন (৩৮)। তাদের বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৩৩ ঘ.