মাদারীপুর, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯ হাজার টাকার জালনোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার রাজীব মোল্লা (২১) জালনোট চক্রের সদস্য বলে র্যাব জানিয়েছে। বুধবার রাতে কাশিয়ানীর পুরাতন রেললাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৮ এর মাদারীপুর ফাঁড়ির সদস্যরা।
র্যাব কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট মো. শামীম সরকার সাংবাদিকদের বলেন, র্যাব সদস্যরা ক্রেতা সেজে সেখানে গেলে রাজীব ১ হাজার টাকার ছয়টি নোট ও ৫০০ টাকার ২৬টি জালনোট নিয়ে আসে। তখন হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজীব কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের নবীর মোল্লার ছেলে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে র্যাব জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২৪৫ ঘ.
bdnews24