২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্রাম্যমাণ আদালতে হামলা, গ্রেপ্তার ৩

ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর হামলার মামলায় লালমনিরহাটে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

লালমনিরহাট, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর হামলার মামলায় লালমনিরহাটে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর থেকে মঙ্গলবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- বুড়িমারী স্থলবন্দর এলাকার নাসির উদ্দিনের তিন ছেলে ইয়াকুব আলী (৪৮), ফরিদ আলী (৪৫) ও মহব্বত আলী (৪০)। বুধবার তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরিফুল ইসলামের একটি ভ্র্যাম্যমাণ আদালতের অভিযান চলাকালে এর সদস্যদের মারধর ও অবরুদ্ধ করা হয়। মঙ্গলবার রাতে এ অভিযোগে ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম বাদী হয়ে পাটগ্রাম থানায় সাত জনের নাম উল্লে