২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোড়া খুন করে থানায়

পারিবারিক কলহের জেরে পিরোজপুরে স্ত্রী ও চাচীকে খুন করে থানায় ধরা দিয়েছেন গৌতম রায় নামের এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 03:23 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

পিরোজপুর, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জেরে পিরোজপুরে স্ত্রী ও চাচীকে খুন করে থানায় ধরা দিয়েছেন গৌতম রায় নামের এক ব্যক্তি। বুধবার সদর উপজেলার বাদূরা গ্রামে এ ঘটনায় নিহতরা হলেন- গৌতমের স্ত্রী সীমা রায় (২২) ও চাচী শেফালী রায় (৫৫) । এ সময় আহত হন গৌতমের চাচাতো ভাই লিটু রায়ের স্ত্রী শিউলি রায় (২০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) এস এম মনির-উজ-জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মাছ কাটাকে কেন্দ্র করে গৌতমের (৩৫) সঙ্গে তার স্ত্রী সীমার কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে গৌতম একটি দা দিয়ে সীমাকে জবাই করে। এরপর তার চাচী শেফালী রায়ের (৬০) ঘরে গিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এ সময় শিউলি বাধা দিতে গেলে গৌতম তাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা শেফালী ও শিউলিকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে শেফালী রায় মারা যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১১২ ঘ.