রাজশাহী, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছর উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক হাজার ৬৬০ জন অপরাধীকে আটক করেছে রাজশাহীর র্যাব সদস্যরা।
বুধবার দুপুরে র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঈনউদ্দীন মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ পরিসংখ্যান তুলে ধরেন।
তিনি বলেন, তালিকাভুক্ত সন্ত্রাসী, ধর্মীয় জঙ্গি, পরোয়ানাভুক্ত আসামি, অস্ত্র ও বিস্ফোরকসহ মাদক সংক্রান্ত অপরাধী, চোরাকারবারী ও অন্যান্য অপরাধীসহ এক হাজার ৬৬০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র ও মাদকসহ অবৈধ পণ্য আটকের তথ্য দেন তিনি।
র্যাব কর্মকতা আরো জানান, গত বছর বিভিন্ন স্থানে ৪১৭টি ভ্রাম্যমাণ আদালত ৬০ লাখ ৪৪ হাজার ৪৬০ টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দিয়েছে।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে র্যাবের উদ্ধার করা দুটি বিষ্ণু মূর্তি রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরে হস্তান্তর করা হয়।
জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মনিরুল হক ও সচিব মো. আজিজুল ইসলাম মূর্তি দুটি গ্রহণ করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর রাকিব উল আহসান, রেলওয়ে কলোনি ক্যা
bdnews24