২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সারা দেশেই ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ হবে'

দেশের বিভিন্ন স্থানে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের কাজ শুরু হয়েছে। পর্যাক্রমে সারা দেশেই ভূমি জরিপের ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

সিলেট, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের বিভিন্ন স্থানে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের কাজ শুরু হয়েছে। পর্যাক্রমে সারা দেশেই ভূমি জরিপের ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করা হবে। বুধবার দুপুরে 'সিলেট জেলার ভূমি রেকর্ড পদ্ধতি ডিজিটালাইজেশন' শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সিলেট জেলা প্রশাসন, বাংলাদেশ কম্পিউটার সমিতি ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান আলোচক বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার বলেন, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে দিনদিন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তথ্য প্রযক্তির অগ্রগতির দিক থেকে বিশ্বের ৩০টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম দেশ হিসেবে পরিগণিত হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে ভুমি রেকর্ড বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে নরসিংদীর ৮টি মৌজা, সাভারের ৫টি, কুমিল্লার একটি ও সিলেটের একটি মৌজায় ডিজিটাল পদ্ধতিতে ভুমি জরিপের কাজ শুরু হয়েছে। পর্যায় ক্রমে সারা দেশে এই পদ্ধতি অনুসরণ করা হবে। মোস্তফা জব্বার আরো বলেন, মার্চ-এপ্রিলের মধ্যে দেশে মোবাইল ব্যাংকিং ব্যবস্থা চালু করতে প্রায় সব উদ্যোগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সরকারও এ ব্যাপারে সহযোগিতা করছে। সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাসিম'র সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- সিলেটের বিভাগীয় কমিশনার এনএম জিয়াউল আলম, পুলিশ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজম্ব) মো. আবুল হাসান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, জেলা রেজিস্ট্রার ভবতোষ গণি, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবাহ, সাবেক সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন প্রমুখ। সিলেটের বিভাগীয় কমিশনার এনএম জিয়াউল আলম বলেন, 'ডিজিটাল বাংলাদেশ' কোনো দলীয় স্লোগান নয়। একটি স্বপ্ন ও একটি প্রত্যয়ের নাম 'ডিজিটাল বাংলাদেশ'। তিনি বলেন, ভূমি রেকর্ড পদ্ধতি ডিজিটালের আওতায় নিয়ে এলে সাধারণ জনগণ এ থেকে বিশেষ উপকৃত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৩ ঘ.