২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে কালী মন্দিরে চুরি

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে চুরির প্রায় এক মাসের ব্যবধানে সূত্রাপুরে লক্ষ্মীবাজারে একটি কালী মন্দিরে চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 07:02 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে চুরির প্রায় এক মাসের ব্যবধানে সূত্রাপুরে লক্ষ্মীবাজারে একটি কালী মন্দিরে চুরি হয়েছে। মঙ্গলবার রাতের কোনো এক সময়ে হৃষিকেশ দাস রোডের কদমতলা কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। চোররা মন্দির থেকে চার ভরি স্বর্ণালংকার এবং ছয় ভরি রুপা নিয়ে যায়। তবে প্রণামীর বাক্সটি চেইন দিয়ে বাঁধা থাকায় তা নিতে পারেনি। সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্দির কমিটির পক্ষে সুশীল কুমার দত্ত এ ঘটনায় থানায় একটি মামলা করেন। চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি চক্র মন্দিরগুলোতে চুরির ঘটনা ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।" এর আগে গত ৮ জানুয়ারি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও চুরির ঘটনা ঘটে। সে সময় ওই মন্দির থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও প্রণামীর প্রায় সাড়ে ৪ লাখ টাকা চুরি হয়। এ নিয়ে গত দুই মাসে রাজধানী ঢাকা ও তার আশপাশের কমপক্ষে ২৩টি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বাবুল দেবনাথ বলেন, সাধারণত মন্দিরে কিছু স্বর্ণ ও প্রণামী বাক্সে কিছু নগদ অর্থ থাকে। তবে কী পরিমাণ মালামাল খোয়া গেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এইচএ/১৯৪৫ ঘ.