২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বছর আগের দুর্নীতি মামলায় সাক্ষগ্রহণ শুরু

সাবেক গণপূর্তমন্ত্রী শেখ শহীদুল ইসলাম এবং প্রাণ গ্র"পের সহযোগী প্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্ট-এর চেয়ারম্যান আমজাদ খান চৌধুরির বিরুদ্ধে ২০ বছর আগের একটি দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 04:47 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক গণপূর্তমন্ত্রী শেখ শহীদুল ইসলাম এবং প্রাণ গ্র"পের সহযোগী প্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্ট-এর চেয়ারম্যান আমজাদ খান চৌধুরির বিরুদ্ধে ২০ বছর আগের একটি দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে এ মামলার বাদি বিলুপ্ত দুর্নীতি দমন বুুরো কর্মকর্তা সাজ্জাদ হোসেন সাক্ষ্য দেন। বিচারক মো. আবদুল মজিদ আগামি ১৭ ফেব্রুয়ারি মামলায় সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ রাখেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এ আদালতের পেশকার রফিকুল ইসলাম। মামলার নথিপত্র থেকে জানা যায়, রাজধানীর শান্তিনগর এলাকার একটি পরিত্যক্ত সম্পত্তি অবৈধভাবে অবমুক্ত করে আমজাদ খান চৌধুরির নামে বরাদ্দ দেওয়ার অভিযোগে ১৯৯১ সালের ১১ ফেব্র"য়ারি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো রমনা থানায় এ মামলা করে। পরের বছরের ৯ এপ্রিল মামলাটিতে অভিযোগপত্র দাখিলের পর অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তরা অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যান। দীর্ঘদিন মামলাটি স্থগিত থাকার পর ২০০৬ সালে নিু আদালতে মামলাটির আবার বিচার কাজ শুরু হয়। অভিযুক্তরা ২০০৯ সালের ১৮ অগাস্ট এ আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। মামলায় বলা হয়, ১৪৪ শান্তি নগরের ৩ বিঘা ১৬ কাঠা জমিসহ ১২টি দোকানের মালিক ছিলেন কামরুদ্দিন নামের এক অবাঙাঙ্গি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি নিখোঁজ হয়ে যান। সম্পত্তিটি প্যরিত্যক্ত হিসাবে তালিকাবক্ত হয়। এরশাদ সরকার আমলে শেখ শহীদ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী থাকা অবস্থায় ১৯৮৮ সালে এ সম্পত্তি বেআইনিভাবে পরিত্যক্ত সম্পত্তির তালিকা থেকে অবমুক্ত করে আমজাদ খান চৌধুরিকে বরাদ্দ দেন। মামলার নথিপত্র থেকে দেখা যায়, এ মামলায় বার বার বাদিকে সমন পাঠানো হলেও এতদিন আদালতে সাক্ষ্য দিতে আসেননি। মঙ্গলবার শুনানির সময় শেখ শহীদ ও আমজাদ খান চৌধুরি আদালতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২২৩৬ ঘ.