২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান রাষ্ট্রপতির

বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ৮ জন অতিরিক্ত বিচারপতি মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার সময় তিনি এ আহ্বান জানান। এক তথ্য বিবরনীতে একথা জানানো হয়। জনগণের মৌলিক অধিকার সমুন্নত রাখতে বিচারকদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, "জনগণ যাতে দ্রুততম সময়ে ন্যায় বিচার পায় এবং বিনা অপরাধে কেউ যাতে দণ্ডিত না হয় তা নিশ্চিত করা খুবই জরুরি।" অতিরিক্ত বিচারপতিরা এ সময় তাদের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রতি সপ্তাহে প্রায় দেড় শতাধিক মামলা নিষ্পত্তি করা হচ্ছে ও বিচারাধীন সকল মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রাষ্ট্রপতিকে জানান তারা। এই অতিরিক্ত বিচারপতিরা হলেন মো. রুহুল কুদ্দুস, মো. খসরুজ্জামান, ফরিদ আহমেদ, মো. নজরুল ইসলাম তালুকদার, ভবানী প্রসাদ সিংহ, আনোয়ারুল হক, মো. আকরাম হোসেন চৌধুরী, মো. আশরাফুল কামাল। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলম, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবির ও প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূইঞা এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/কেএমএস/২১০৮ ঘ.