২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বইয়ের মোড়ক উন্মোচন করলেন অমর্ত্য সেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 02:51 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। 'সবুজ মাঠ পেরিয়ে' শিরোনামের বইটির মোড়ক মঙ্গলবার বাংলা এডাডেমী প্রাঙ্গণে বইটির উদ্বোধন করেন অমর্ত্য সেন। বইটি প্রকাশ করেছে মওলা ব্রাদার্স। বাংলা একাডেমী প্রাঙ্গণে শুরু হওয়া মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সোমবার তিনি বাংলাাদেশে আসেন। ওই দিন অধ্যাপক রেহমান সোবহানের লেখা 'চ্যালেঞ্জিং দি ইনজাস্টিস অফ প্রোভার্টি' বইয়ের মোড়ক উন্মোচন করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২০৪৮ ঘ.