২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি: পিরোজপুরে কেন্দ্র সচিব-পরিদর্শক বহিষ্কার

নকলে সহায়তা করায় পিরোজপুরে একটি পরীক্ষা কেন্দ্রের সচিব এবং দুজন হল পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 09:12 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

পিরোজপুর, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নকলে সহায়তা করায় পিরোজপুরে একটি পরীক্ষা কেন্দ্রের সচিব এবং দুজন হল পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার এসএসসি ও সমমানের পরীক্ষার শুরুর দিনে বহিষ্কারের এ ঘটনা ঘটলো। পিরোজপুরের নাজিরপুর কলেজ কেন্দ্রে এসএসসি (ভকেশানাল) এর বাংলা প্রথম পত্রের পরীক্ষা হচ্ছিলো। নকল করায় ওই কেন্দ্রে ১১ জন পরীক্ষার্থীকেও বহিষ্কার করেন নির্বাহী হাকিম মো. নূরুল হাফিজ। তিনি সাংবাদিকদের বলেন, "সকাল ১০ টায় পরীক্ষা শুরু হওয়ার প্রায় পৌনে দুই ঘণ্টা পর অসদুপায় অবলম্বনের দায়ে কেন্দ্রের ১১ জন ছাত্রকে বহিষ্কার করা হয়।" এছাড়া ছাত্রদের নকলে সহায়তা করায় কেন্দ্র সচিব প্রভাকর হালদার ও হল পরিদর্শক সমিরন মণ্ডল ও দিপঙ্করকে বহিষ্কার করা হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৫১০ ঘ.