২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ঝালকাঠীর রাজাপুর উপজেলার একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 05:32 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঝালকাঠী, ডিসেম্বর ৩১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর রাজাপুর উপজেলার একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার রাতে কাঠিপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার হন মো. মনু (২৭)। তিনি পাশের নৈকাঠি গ্রামের তোতা মিয়া সিকদারের ছেলে। রাজাপুর থানার উপ-পরিদর্শক হালিম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৪ জুলাই কাঠিপাড়া গ্রামের এক কিশোরী ধর্ষণের শিকার হয়। পরদিন মেয়েটির মা বাদী হয়ে আটজনকে আসামি করে রাজাপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মনু হলেন ওই মামলার প্রধান আসামি, বলেন তিনি । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৩০ ঘ.