২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্প্রচার শুরু করলো বগুড়ার ‘রেডিও মুক্তি’

বগুড়ার কমিউনিটি রেডিও চ্যানেল ‘রেডিও মুক্তি’ শনিবার আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

বগুড়া, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার কমিউনিটি রেডিও চ্যানেল ‘রেডিও মুক্তি’ শনিবার আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করেছে। এ উপলক্ষে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান রেডিও মুক্তির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রহমত সাইকি। তিনি বলেন, ৯৯.২ মেগাহার্জে প্রচারিত এই রেডিওর অনুষ্ঠান আশপাশের ১৭ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে শোনা যাবে। “কমিউনিটি রেডিওর সুফল যেন দরিদ্র জনগোষ্ঠী পায় সেদিকটা ভেবেই অনুষ্ঠান সাজানো হয়েছে,” বলেন তিনি। বেসরকারি সংস্থা এলডিআরও পরিচালিত রেডিও মুক্তি গত ৩১ অক্টোবর ২০১১ থেকে পরীক্ষামূলক স¤প্রচারে শুরু করে। এতে স্থানীয় খবর, কৃষি, স্বাস্থ্য, খেলাধুলা বিষয়ক খবর, গান প্রভৃতি প্রচারিত করে আসছিলো। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলডিআরও সভাপতি আকতারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আব্দুল মান্নান। আব্দুল মান্নান বলেন, “অবহেলিত জনগোষ্ঠী এ রেডিওর মাধ্যমে সচেতন হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান, পুলিশ সুপার মো. হুমায়ন কবির, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া আইনজীবী সমিতির সভাপতি রেজাউল করিম মন্টু প্রমুখ। এই রেডিওর উপস্থাপিকা সায়লা রহমত চৈতি বলেন, রেডিওতে কাজ করকে খুবই ভাল লাগছে। ছবি দেখা না গেলেও কথার মাধ্যমে শ্রোতাদের যে ধরে রাখা যায় তা প্রমাণ করবে রেডিও মুক্তি। সারাদেশে ১৪টি কমিউনিটি রেডিওর অনুমতি দেওয়া হয়েছে। এরমধ্যে রেডিও মুক্তি একটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮৩৭ ঘ.