২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সলিমুল্লাহ মেডিক্যালে ছাত্রলীগের কোন্দলে হোস্টেল ভাংচুর

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনার জের ধরে আলাউদ্দিন হোস্টেলের বিভিন্ন কক্ষ ভাংচুর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 11:23 AM

Updated : 24 Aug 2022, 05:30 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনার জের ধরে আলাউদ্দিন হোস্টেলের বিভিন্ন কক্ষ ভাংচুর করা হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। ভাংচুরের পর কলেজের প্রধান ছাত্রাবাস থেকে অর্ধশতাধিক রড ও বিভিন্ন লাঠি উদ্ধার করেছে পুলিশ। সকালে কলেজে প্রথম বর্ষের নবীন ছাত্রদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য ছাত্রলীগের শোয়েব গ্র“প ও আরিফ গ্র“প কলেজ চত্বরে জড়ো হয়। এ সময় এক অধ্যাপককে কটুক্তি করা নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। তবে ক্যাম্পাসে পুলিশ থাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকে। এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে আরিফ গ্র“প আলউদ্দিন হোস্টেলে অবস্থান নেয়। আরিফ গ্র“পের সমর্থক দ্বিতীয় বর্ষের ছাত্ররা হোস্টেলের বিভিন্ন কক্ষ ভাংচুর করে এবং হোস্টেলের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। বংশাল থানার ওসি জমিরউদ্দিন আহমেদ বলেন, “হোস্টেলের বিভিন্ন কক্ষ ভাংচুর হয়েছে। ভেতরে কিছু ছাত্রদের মারধর করা হয়েছে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি”। প্রায় ৩০ মিনিট পর পুলিশের উপস্থিতিতে কলেজের উপাধাক্ষ্য সামিউল ইসলাম সাদী হোস্টেলের ফটকের তালা খুলে দেন। এ সময় আরিফ গ্র“পের সমর্থকরা উপাধাক্ষ্যকে জানায়, শোয়েব গ্র“পের সমর্থকরা তাদের মারধর করেছে বলে তারা এ ভাংচুর চালিয়েছে। তারা এর বিচার দাবি করে। শোয়েব গ্র“পের প্রধান শোয়েব অভিযোগ করেন, “আরিফ গ্র“পের সমর্থকরা অধ্যাপককে কটুক্তি করেছে এবং ছাত্রাবাস ভাংচুর করেছে”। কলেজের উপাধাক্ষ্য সামিউল ইসলাম সাদী বলেন, “আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এর পর পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেওয়া হবে।” এদিকে কলেজের প্রধান ছাত্রাবাস থেকে অর্ধশতাধিক রড ও বিভিন্ন লাঠি উদ্ধার করেছে পুলিশ। কারা বা কোন গ্র“প এসব জড়ো করেছিল পুলিশ তা জানাতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এসইউ/১৭১৪ ঘ.