২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে দু’টি বোমা বিস্ফোরণ, আহত ৩

মেহেরপুর শহরে দু’টি বোমা বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

মেহেরপুর, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুর শহরে দু’টি বোমা বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে শহরের দিঘিরপাড়া এলাকায় এ বিস্ফোরণ ঘটে। আহতরা হলেন- সদরের দিঘিরপাড়ার বাদল (৪৩), আকমল হোসেন (৩৩) ও গাংনী উপজেলার রামনগর গ্রামের মহির (৩৪)। তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাত ৯টার দিকে এলাকার একটি দোকানে বসে ২০/২৫ জন লোক গল্প করছিল। তাদের একটু দূরে দু’টি বোমার বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বোমা বিস্ফোরণের ঘটনাকে রহস্যজনক উল্লেখ করে ওসি বলেন, “আহতদের দিকে কেউ বোমা নিক্ষেপ করেছে নাকি আহতরাই বোমা বহন করতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২১১ ঘ.