২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বিয়েবাড়িতে হামলা, আহত ১৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় একটি বিয়েবাড়িতে হামলা ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

মুন্সীগঞ্জ, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় একটি বিয়েবাড়িতে হামলা ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে গাওদিয়ায় কাশেম মাদবরের বাড়িতে এ হামলায় শিশু ও মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে লৌহজং থানার ওসি মো. আব্দুল্লাহ জানান, দুপুরে কাশেম মাদবরের মেয়ের বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিরা খাওয়া-দাওয়া করার সময় প্রতিপক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। আহতদের মধ্যে রয়েছে কাশেম মাদবর (৫০), ঈমান মাদবর (৫৫), সামসুদ্দিন মাদবর (৪৮), গিয়াসউদ্দিন (৪৭), আলমগীর মৃধা (৩৫), জ্যোসনা বেগম (৩০), জাহানারা (২৫), আলীনূর বেগম (৪৫), স্মৃতি আক্তার (১৪,) ময়না আক্তার (১৮) ও ইয়াকুব (১৯)। হামলাকারীরা মহিলাদের গলার স্বর্ণের চেইন ,কানের দুলসহ নগদ টাকা পয়সা নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩২ ঘ.