২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাটি খুঁড়ে কুমিরের কঙ্কাল উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে বনকর্মীরা মাটি খুঁড়ে একটি কুমিরের কঙ্কাল উদ্ধার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

বাগেরহাট, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে বনকর্মীরা মাটি খুঁড়ে একটি কুমিরের কঙ্কাল উদ্ধার করেছেন। শুক্রবার দুপুরে সোনাতলা গ্রামের একটি বাড়ি থেকে এই কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে আটক করা যায়নি বলে সংশ্লিষ্ট বন কর্মকর্তারা জানান। শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কাশ্যপী বিকাশ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনাতলা গ্রামের বাদল হাওলাদারের বাড়ির বাগানের মাটি খুঁড়ে প্রায় ১৫ ফুট লম্বা একটি কুমিরের কঙ্কাল উদ্ধার করা হয়। সুন্দরবনের নদী বা খাল থেকে কুমিরটি অন্তত এক বছর আগে শিকার করে চামড়া ছাড়িয়ে বিক্রি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন তিনি। এই ঘটনায় সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা শহীদুল হক বাদী হয়ে বাদল হাওলাদারের বিরুদ্ধে বন আইনে একটি মামলা করেছেন। বাদলকে ধরতে অভিযান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৩ ঘ.