নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স¤প্রতি নারায়ণগঞ্জে চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলা আইনশৃংখলা মাসিক সভার কয়েকজন বক্তা।
জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালের সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ও রাহাজানিসহ অপরাধমূলক কর্মকা- নিয়ন্ত্রণে র্যাবের তৎপরতা বাড়ানোর আহ্বান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য নিয়েও সভায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
পুলিশের হিসাবে গত অক্টোবর ও নভেম্বরে নারায়ণগঞ্জে ২১টি খুন, ২টি ডাকাতি, ৪টি ছিনতাই (দস্যুতা) এবং ১৭টি চুরি হয়েছে। ডিসেম্বরের হিসাব এখনো করা হয়নি বলে জেলা গোয়েন্দা কর্মকর্তা (ডিআইও ওয়ান) মঈনুর রহমান জানান।
এছাড়া ভূমিদস্যুদের সাধারণ মানুষের জমি দখল, ভুমি অফিসের হয়রানি, আন্তঃজেলা সড়কের নাজুক অবস্থার কথাও সভায় তুলে ধরা হয় বলে জানান সভায় উপস্থিত জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মো. শহীদুল্লাহ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা প্রশাসক ভূমি অফিসগুলোর কার্যক্রম মনিটরিং করার কথা বললেও চুরি, ডাকাতি, ছিনতাই পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে জানার জন্য জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গত ২৩ ডিসেম্বর জেলা প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণকারী মনোজ কান্তি বড়াল প্রথমবারের মতো নারায়ণগঞ্জ জেলা আইনশৃংখলা মাসিক সভায় অংশ নেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ শিরিন বেগম, নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান বাদলসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যানরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৩০ ঘ.
bdnews24