ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১২ জানুয়ারি সোনারগাঁও হোটেলে শুরু হচ্ছে ল্যাপটপ মেলা, যা আয়োজন করছে মেকার মেকার কমিউনিকেশন।
বুধবার এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। ১৪ জানুয়ারি পর্যন্ত এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
আয়োজক প্রতিষ্ঠানের মুহাম্মদ খান জানান, এবারের মেলা তাদের দশম আয়োজন।
মেলার প্রধান পৃষ্ঠপোষক কিউবির আসিকুর রহমান বলেন, “বিদ্যুৎ না থাকলেও ল্যাপটপে কাজ করার সুবিধা থাকার কারণে দেশে ল্যাপটপের ব্যবহার অনেক বেড়েছে। সরকারও অনেক ইনিশিয়াটিভ নিচ্ছে, যাতে কমদামে ল্যাপটপ পাওয়া যায়।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার মেলায় ১২টি প্যাভিলিয়ন ও ৬০টি স্টল থাকছে। মেলা ঢোকার জন্য টিকিটের দাম রাখা হয়েছে ২০ টাকা ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/১৯৪০ ঘ.
bdnews24