২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের দ্বাদশ অধিবেশন ২৫ জানুয়ারি

নবম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন ২৫ জানুয়ারি বুধবার বিকাল সাড়ে ৩টায় বসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন ২৫ জানুয়ারি বুধবার বিকাল সাড়ে ৩টায় বসবে। বুধবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এই অধিবেশন ডেকেছেন। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের কার্যকাল ও আলোচ্যসূচী চূড়ান্ত হবে। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা বলে এ আহ্বান জানিয়েছেন। ৭৪ দিন বয়কটের পর গত ১৫ মার্চ সংসদের অষ্টম অধিবেশনে যোগ দিয়েছিলো বিএনপি। কিন্তু সংবিধান সংশোধনী প্রস্তাবগুলোর ওপর আলোচনার সুযোগ না দেওয়ায় তারা ওই অধিবেশনের শেষ দিন আবার সংসদ থেকে বেরিয়ে আসে। এরপর থেকেই তারা সংসদে অনুপস্থিত। বিরোধী দল পরবর্তী অধিবেশনে সংসদে আসবে- এই প্রত্যাশা রেখে একাদশ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার আবদুল হামিদ। বুধবারই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পরিবেশ’ সৃষ্টি হলে তার দল সংসদে যেতে চায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৯৩০ ঘ.