২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৪

চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ৩১৪ বোতল ফেন্সিডিলসহ চারজনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 03:02 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ৩১৪ বোতল ফেন্সিডিলসহ চারজনকে আটক করেছে বিজিবি। রোববার দুপুরে শহরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার কাচারিপাড়া গ্রামের রফিকুল ইসলাম রঞ্জু (৪০), কুষ্টিয়ার ভেড়ামারার কলেজপাড়া গ্রামের বাবুল ইসলাম বাবুল (২৬), চাঁপাইনবাবগঞ্জ সদরের রামচন্দ্রপুর গ্রামের আজিজুল ইসলাম (২০) ও শিবগঞ্জ পৌর এলাকার মিশুক চালক রকেট (২৮)। সদর থানার সহকারী উপ-পরিদর্শক সানোয়ার হোসেন জানান, শিবগঞ্জ থেকে আসা একটি মিশুকে ফেন্সিডিল বহন করা হচ্ছে খবর পেয়ে টোল প্লাজায় আগে থেকে বিজিবি সদস্যরা অবস্থান নেয়। মিশুকটির যাত্রীদের ব্যাগ ও দেহ তল্লাশি করে ৩১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বিজিবি আটকদের সদর থানায় হস্তান্তর করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১০০ ঘ.