২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোর সদরে ট্রাক ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হন তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

যশোর, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর সদরে ট্রাক ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হন তিনজন। রোববার বিকালে শহরতলীর শানতলা পেপসি কারখানার কাছে এ দুর্ঘটনায় নিহতরা হলেন টেম্পু চালক রবিঊল ইসলাম রবি (৫৫), যাত্রী তবিবুর রহমান (২০) ও টিপু (১৭)। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি আশরাফ হোসেন জানান, টেম্পুটি যশোর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পেপসি কারখানার সামনে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে টেম্পু চালক মারা যান। আহতদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরো দু’জনের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০০৮ ঘ.