গাজীপুর, ডিসেম্বর ২৪ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৮ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষার আটটি বিষয়ের ফল ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) এ ফল পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তি জানানো হয়।
বিষয়গুলি হলো রসায়ন, হিসাববিজ্ঞান, গণিত, ভূগোল, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, মিউজিক, অর্থনীতি ও উদ্ভিদবিদ্যা।
এর ফলে ২০০৮ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষার সকল বিষয়ের ফল প্রকাশ করা হলো। এর আগে অন্য বিষয়গুলোর ফল প্রকাশ করা হয়েছিল।
জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের দ্বিতীয় বর্ষ øাতক (সম্মান) পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী ২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০১২ পর্যন্ত সংশ্লি¬ষ্ট কলেজে শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। এ সংক্রান্তবিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে।
বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১২ ঘ.
bdnews24