২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বুদ্ধমূর্তিসহ ৩ জন গ্রেপ্তার

শেরপুরে প্রায় দেড় হাজার বছরের পুরনো একটি বুদ্ধমূর্তিসহ পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 11:52 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

শেরপুর, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে প্রায় দেড় হাজার বছরের পুরনো একটি বুদ্ধমূর্তিসহ পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত মূর্তিটি পাল বংশের শাসনামলের বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে প্রায় এক কিলোগ্রাম ওজনের এ মূর্তিটি কী ধাতুর তৈরি তা নিশ্চিত হওয়া যায়নি। শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান জানান, শেরপুর শহরের নারায়ণপুরের কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউটের (এটিআই) সামনে মূর্তিটি হস্তান্তরের সময় তিন জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া মাঝপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রুহুল আমিন ভূট্টো (৪২), কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খাটিয়ামারী গ্রামের মাসুদ আলীর ছেলে মোন্তাজ আলী (২৮) ও একই জেলার বন্ধবের গ্রামের জবেদ আলীর ছেলে নিজাম উদ্দিন (৩৫)। উদ্ধারকৃত মূর্তিটি চার লাখ টাকার বিনিময়ে পাচার করা হচ্ছিলো জানিয়ে এসপি বলেন, জিজ্ঞাসাবাদে তিন জন জানিয়েছে তাদের কাছে আরো মূর্তি রয়েছে। এ ব্যাপারে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বিপ্লব বিশ্বাস সদর থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৭৪২ ঘ.