ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কমলাপুর ৮ নম্বর প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ে পুলিশ জানায়।
কমলাপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অজ্ঞাতনামা ওই নারী (৬০) প্লাটফর্ম দিয়ে পার হওয়ার সময় নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় আহত হন।
দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ঢামেক মর্গে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৯১৩ ঘ.
bdnews24