২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তিবান্ধব হন: ইমাম

একুশ শতকে পরিবর্তিত বিশ্বে খাপ খাইয়ে নিতে সরকারি কর্মকর্তাদের প্রযুক্তিবান্ধব হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 10:45 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশ শতকে পরিবর্তিত বিশ্বে খাপ খাইয়ে নিতে সরকারি কর্মকর্তাদের প্রযুক্তিবান্ধব হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। বিসিএস প্রশাসন একাডেমিতে বৃহস্পতিবার আইন ও প্রশাসন কোর্সের ৭৮ ও ৭৯ ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ইমাম বলেন, “একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তি বিষয়ে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।” বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার প্রয়াস চলছে। এইচ টি ইমাম মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও জনকল্যাণে প্রশাসনের সব ক্যাডারের কর্মকর্তাদের সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান। তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করে গেছেন। তার আদর্শ অনুসরণ করে আমাদের কাজ করে যেতে হবে।” অনুষ্ঠানে বিসিএস প্রশাসন একাডেমির মহাপরিচালক ইউনুসুর রহমানও বক্তৃতা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৪২ ঘ.