সাভার, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার থেকে ইয়াবা ও হেরোইনসহ চার নারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার মধ্যরাতে ব্যাংক টাউন এলাকার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়
তাদের হেফাজতে থাকা এক কেজি ২০০ গ্রাম হেরোইন ও আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার হয়েছেন- ব্যাংক টাউন এলাকার শিল্পী আক্তার (৩০), রাজধানীর দক্ষিণ বেগুনবাড়ির পারুল বেগম (৪০), শনিরআখড়ার রোজিনা আক্তার (২৫) ও নোয়াখালীর মাইজদীর মর্জিনা বেগম (৪২)।
র্যাব-৪ সাভার ক্যাম্প অধিনায়ক মেজর মো. আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার মধ্যরাতে র্যাবের স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংক টাউন এলাকার ৫/১৭ নং বাসার দ্বিতীয় তলায় মাদক ব্যবসায়ী মুন্নার ঘরে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে মুন্না পালিয়ে যান। সেখান থেকে চার নারীকে গ্রেপ্তার করা হয়। এরা সকলেই মাদক ব্যাবসায়ী।
এ ব্যাপারে মঙ্গলবার সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭১০ ঘ.
bdnews24