২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় কাওড়াকান্দি-মাওয়া ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রোববার রাতে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 05:57 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

মাদারীপুর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে রোববার রাতে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কাওড়াকান্দি ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে পাঁচটি এবং কাওড়াকান্দি ঘাটে আছে পাঁচটি ফেরি। বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক এমএ বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘন কুয়াশায় চলাচল করা সম্ভব নয় বলে রাত ১১টা থেকে সব ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিটি ফেরিতেই যাত্রীবাহী নৈশ পরিবহন বয়েছে। সোমবার সকালে কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরুহবে বলে জানান তিনি। কাওড়াকান্দি ঘাটের নির্বাহী সহকারী আবদুল মজিদ জানান, কাওড়াকান্দি ঘাটে ফেরি রাণীক্ষেত, রাণীগঞ্জ, রামশ্রী, ফরিদপুর, ভাষা শহীদ বরকতে যানবাহন লোড করে নোঙর করে রাখা হয়েছে। এছাড়া কাকলী, কপোতী ফেরীসহ আরো পাঁচটি ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৮ ঘ.