বরিশাল, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুরে ট্রাক চাপায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হন আরো দুই জন।
রোববার রাত ৯টায় নগরীর সিএন্ডবি ১নম্বর পোল এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন সাহানা আফরোজ (৩৫)।
তিনি বরিশাল নগরীর কাজিপাড়া এলাকার বাসিন্দা। মুলাদী ডিগ্রি কলেজের শিক্ষক আলমগীর হোসেনের স্ত্রী।
আহত হন সাহানার বোন জিন্নাত বেগম (৪০) এবং রিকশা চালক কালাম (৩৮)।
কোতোয়ালি মডেল থাকান ওসি সাহিদুজ্জামান জানান, সাহানা রিকশায় কাজীপাড়ার বাসায় যাচ্ছিলেন। পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এই ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী দু’টি ট্রাক ভাংচুর করেছে।
লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24