২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার আটক

মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির সন্দেহে চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনার আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির সন্দেহে চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনার আটক করা হয়েছে। শনিবার গভীর রাতে বন্দরের সিসিটি-টু গেইটে সন্দেহজনক এ কন্টেইনারটি আটক করা হয়। সোমবার সকালে আটক কন্টেইনারের কায়িক পরীক্ষা হবে। এটির আমদানিকারক ঢাকার সাভার ইপিজেডের গোল্ডটেক্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। এটির স্থানীয় সিএন্ডএফ প্রতিষ্ঠান শিমুল এন্টারপ্রাইজ। চট্টগ্রাম কাস্টমসের শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম বন্দরের সিসিটি-টু গেইটে কন্টেইনারটি স্ক্যানিংয়ের সময় ভেতরে টেক্সটাইল ফ্যাব্রিক্সের বদলে অন্য জিনিসের অস্তিত্ব ধরা পড়ে।” সেকারণে কন্টেইনারটি আটক করা হয় বলে জানান তিনি। গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন, শুল্ক ফাঁকি দিতে প্রতিষ্ঠানটি ফ্যাব্রিক্স ঘোষণা দিয়ে মোটর যন্ত্রাংশ আমদানি করেছে। কাস্টমস কর্মকর্তা ওমর ফারুক জানান, এ ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। তাদের উপস্থিতিতে সোমবার সকাল ১০টায় কন্টেইনারটির কায়িক পরীক্ষা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯৩৮ ঘ.